মালদা

জমি নিয়ে বিবাদের জেরে সালিশী সভায় হাত কাটা গেল দুই ভাইয়ের

জমি নিয়ে বিবাদের জেরে জমি মাফিয়াদের হাতে সালিশী সভায় আক্রান্ত চার ভাই। আর সেই সভায় বড় দাদার হাত কেটে নেওয়ার নিদান দিল মোরল মাতব্বর ও জমি মাফিয়ারা। ঘটনায় গুরুত্বর আহত দুই ভাই মনসুর রহমান(৪৫) ও মন্টু শেখ(৪১) মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার জৈনপুর এলাকার আনারুদ্দিন টোলা গ্রামে।  

    জানা গিয়েছে, মনসুর রহমানদের ২১শতক জমি রয়েছে। সেই জমি দখল করার চেষ্টা করছিলো এলাকার জমি মাফিয়া নাজির হোসেন ও তার দলবল। এই নিয়ে তাদের মধ্যে বচসা দীর্ঘদিন ধরে চলছিল। তারপর এই ঘটনার জেরে গ্রামে বসে সালিশী সভাও। এই সভায় সবার মধ্যে নিদান দেয় জমি ছেড়ে দেওয়ার জন্য তাতে রাজি না হওয়ায় বাম হাত কেটে নেওয়ার চেষ্টা হয়। ঘটনা দেখতে পেয়ে ভাইয়েরা বাঁচাতে গেলে তাদের ওপর চরাও হয়ে মারধর শুরু করে। ঘটনায় অন্যান্য গ্রামবাসীরা আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিদের মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনায় নাজির হোসেন সহ পাঁচ অভিযুক্তের নামে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/-KGESFDn6CQ